শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়বৃহস্পতিবার উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘট

বৃহস্পতিবার উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘট

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরাঞ্চলীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলা ও রংপুরের ৮ জেলায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

বুধবার সন্ধ্যায় ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি এবং রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল  এ তথ্য নিশ্চিত করেছেন।

কামাল হোসেন রবি জানান, ধর্মঘট চলাকালে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় বাস ও ট্রাকসহ ভারী যান চলাচল বন্ধ থাকবে। কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আব্দুল লতিফ মন্ডল জানান, বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত। বৃহস্পতিবার ভোর থেকে এ ধর্মঘট পালন করবে। ধর্মঘট চলাকালে শ্রমিকরা কোনো ধরনের পরিবহন নিয়ে সড়কে বের হবে না বা চালাবে না। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি কামরুল মোর্শেদ আপেল জানান, এ বিষয়ে রোববার (১৭ নভেম্বর) তারা বগুড়া জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেবে। সে পর্যন্ত কোন ধরনের অঘটন ছাড়া অন্যকোন কর্মসূচি দেওয়া হচ্ছে না। এ উপলক্ষে বুধবার সন্ধ্যা গাইবান্ধায় জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ সর্দারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জামিনুর রহমান জামিন, আমজাদ হোসেন, জেলা-ট্রাক-ট্যাংলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম প্রমুখ।

এদিকে বগুড়ায় স্থানীয় শ্রমিকরা বুধবার সন্ধ্যা থেকে ধর্মঘটের ডাক দেওয়ায় গাইবান্ধা থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট-বগুড়াগামী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার বিকেলে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আকতার হোসেন  বাদল জানান, শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে ১৭ নভেম্বর নিজ নিজ জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপরেও তাকে মুক্তি দেওয়া না হলে কেন্দ্রীয়ভাবে পরে সিদ্ধান্ত নেওয়া বলে তিনি জানান।

শ্রমিকদের সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিহাট, রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগা ও পঞ্চগড় জেলায় পরিবহন বন্ধ রেখে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালনের আহ্বান জানান তিনি। ধর্মঘটের কারণে রংপুরের বিভাগের দেড়শতাধিক রুটে পরিবহন বন্ধ থাকে।

প্রসঙ্গত, এর আগে বুধবারের মধ্যে (১৩ নভেম্বর) উল্লেখিত নেতাদের মুক্তি দেওয়া না হলে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি।

আরও পড়ুন

সর্বশেষ