চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সোনাইরকুলে জাগ্রত সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে ক্লাব প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাদাম গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বদিউল আলম চৌধুরী, সাবেক সদস্য, ধলই ইউনিয়ন পরিষদ ও সহসভাপতি, ফেদাই চৌধুরী বাড়ী সমাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি, জাগ্রত সংঘ ও চেয়ারম্যান, সেবা ফাউন্ডেশন এবং মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, প্রতিষ্ঠাতা সেক্রেটারী, জাগ্রত সংঘ ও ব্যবস্থাপনা পরিচালক, সেবা ফাউন্ডেশন।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন সজীব, সভাপতি, জাগ্রত সংঘ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাব সদস্য মোঃ রবিউল হোসেন, মোঃ তৈয়ব, মোঃ আলাউদ্দিন, মোঃ লোকমান, মোঃ রায়হান, মোঃ বাবলু, মোঃ বেলাল, মোঃ আরমান, মোঃ আরাফ, মোঃ আসিফ, মোঃ তৌসিফ, মোঃ শাওন ও এলাকার সাধারণ জনগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জাগ্রত সংঘ দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণ, চিকিৎসা ও সামাজিক সহযোগিতা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।




