নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ধলই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাড়ি সংলগ্ন মাঠ, ধলই, ৫নং ওয়ার্ড, সোনাইরকুল ও কাটিরহাট এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। সামাজিক উন্নয়নমূলক সংগঠন জাগ্রত সংঘের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন কমিটি এ আয়োজন করে। মাহফিল উদ্যাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ও জাগ্রত সংঘের প্রধান উপদেষ্টা, যুক্তরাষ্ট্রপ্রবাসী জনাব কামরুল আজমের সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও জাগ্রত সংঘের উপদেষ্টা জনাব মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আহমদিয়া তজবীদুল কুরআন মহিলা মাদ্রাসার সহকারী মাওলানা মোহাম্মদ রবিউল হোসাইন নিজামী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাটিরহাট, ধলইয়ের হযরত শাহজাহান শাহ রহঃ জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান কাদেরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. লোকমান হাকিম চৌধুরী। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিরহাট মুফিদুল ইসলাম সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহসভাপতি জনাব আলহাজ্ব রাশেদুল আলম চৌধুরী, ধলই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ফেদাই চৌধুরী পাড়া বৃহত্তর সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি জনাব বদিউল আলম চৌধুরী, একই ওয়ার্ডের সদস্য জনাব নাসির উদ্দীন চৌধুরী, জাগ্রত সংঘের উপদেষ্টা জনাব শাহ জামাল এবং সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা জনাব খোরশেদুল আলম।
আয়োজনে উপস্থিত হয়ে সহযোগিতা করেন এলাকার সন্মানিত ব্যাক্তিগণের মধ্যে মোঃ শাহাদাত হোসেন সেলিম, নজরুল ইসলাম চৌধুরী কপিল,মাষ্টার আব্বাস উদ্দিন চৌধুরী, শফিউল আলম বাঁশি, নজরুল ইসলাম চৌধুরী, শাহ আলম
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগ্রত সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এস এম আলী হাসান এসময় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এবং সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজীব। বক্তারা মাহফিল উদ্যাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ও জাগ্রত সংঘের প্রধান উপদেষ্টা জনাব কামরুল আজমের উদ্যোগ ও সহযোগিতার প্রশংসা করেন।
বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ, মানবসেবা, পারস্পরিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ ও সামাজিক কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাগ্রত সংঘের সকল কার্যকরী সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিলের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতনা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।




