রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চাকুরীতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার দাবি

চাকুরীতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার দাবি

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সরকারি চাকরিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের ও মুক্তিযোদ্ধা সন্তানসহ আনুপাতিক হারে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ ডিসেম্বর ২০১১ তারিখে সরকারি চাকরি থেকে অবসরের বয়স সীমা ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে। চলতি অধীবেশনে মুক্তিযোদ্ধদের চাকরি অবসরের বয়স সীমা ৬০ বছর করা হয়েছে। নানা সদস্যা জর্জরিত বেকার ছাত্র সমাজ যখন অসহনীয়ভাবে দিন যাপন করছে তখন সরকারের এই সিদ্ধান্তে ছাত্র সমাজ নিজেদের নিয়ে ভাবতে শুরু করে। এমন সময়ে স্পিকার ২০১২ সালের  ৩১ জানুয়ারি ৭১ নম্বর বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার প্রস্তাব করলেও  ছাত্র সমাজ সরকারের তরফ থেকে আর কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

বক্তারা আরও বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে একদিকে বাড়ছে গড় আয়ু অন্যদিকে বাড়ছে সেশনজট। সেশনজট প্রতিটি ছাত্র-ছাত্রীর জীবন থেকে ৫ থেকে ৭ বছর নষ্ট করছে। তদুপরি ৩ থেকে ৪ বছর অর্নাস করার পরে সরকারি মহল থেকে বলা হয়েছিল ৪ বছর অর্নাসের পর থেকেই একজন ছাত্র চাকরিতে আবেদন করতে পারবে। কিন্তু দু’ একটি সরকারি চাকরি ছাড়া সর্বত্র মাস্টার্স চাওয়া হয়। এছাড়াও সরকারি ৩ থেকে ৪ টা ব্যাংক ছাড়া প্রাইভেট সকল ব্যাংকের ক্ষেত্রে বিষয় উল্লেখ করা থাকে। তাই আমারা চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ বছরকে যৌক্তিক মনে করছি।

তারা বলেন, বিভিন্ন সামজিক, অর্থনেতিক ও রাজনৈতিক কারণে একজন শিক্ষার্থী ২৮ থেকে ২৯ বছর বয়সে তার শিক্ষা জীবন শেষ করতে সক্ষম হয়। ফলে নিয়মের বেড়াজালে ফেলে সুনিশ্চিতভাবে শিক্ষার্থীদের অন্ধকার পৃথিবীতে ফেলে দেওয়া হয়।

তারা আরও বলেন, ৩০ বছর একদিন হলে সে কর্মদক্ষতা হাড়াবে! এ কেমন যুক্তি? যেহেতু সামগ্রিক ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় সেশনজট কমানো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়নি সেহেতু একজন শিক্ষার্থীকে তার সাধ্যমত চেষ্টা করতে বাঁধা প্রদানের অধিকারও কারো নেই।
সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্বদ্যিালয়ের অধ্যাপক মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল- আমীন রাজু, ভাইস প্রেসিডিন্টে তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান মুক্ত প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ