রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের রায় যেকোন দিন

চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের রায় যেকোন দিন

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের মামলার কাযক্রম শেষ। যে কোন দিন রায় ঘোষণা করা হবে। আজ সোমবার আসামীপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান(সিএভি) রেখে দেন। গত ২৮ এপ্রিল আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।

গত ২ মে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আশরাফুজ্জামান ও চৌধুরী মাঈনুদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সম্ভাব্য ঠিকানায় তাদের পাওয়া যায়নি বলে প্রসিকিউশন জানানোর পর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে দু’টি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে আশরাফুজ্জামান ও চৌধুরী মাঈনুদ্দিনকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। ওই সময়ের মধ্যে তারা আদালতে হাজির না হওয়ায় ৪ জুন বিদেশে পলাতক এ দুই ব্যক্তির অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল।

গত ২৪ জুন মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা ও আলবদর বাহিনীর কমান্ডার আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দিনের বিরুদ্ধে ৫ ধরনের ১১টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ১৬ জুন তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও শাহীদুর রহমান। অপরদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আব্দুস শুকুর খান আশরাফুজ্জামান খান ও সালমা হাই টুনি চৌধুরী মাঈনুদ্দিনের পক্ষে শুনানি করেন।

আরও পড়ুন

সর্বশেষ