শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে গণসংবর্ধনা

সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে গণসংবর্ধনা

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে সোমবার দেশে ফিরছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৫টা ৪৫ মিনিটে শাহজালাল র. আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবেন তিনি। সেখানেই প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দারিদ্র্য বিমোচনে অন্যান্য অবদান রাখায় সাউথ সাউথ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে।

রোববার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকাল ৫টা ৪৫ মিনিটে জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে স্বদেশ প্রত্যাবর্তন ও দারিদ্র্য দূরীকরণে অনন্য সাধারণ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক গণসংবর্ধনা দেয়া হবে।

এ গণসংবর্ধনায় যোগ দেয়ার জন্য ঢাকা মহানগরের সর্বস্তরের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ