শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউরামপালে বিদ্যুৎকেন্দ্র : দুই নেত্রীর বিপরীত অবস্থান

রামপালে বিদ্যুৎকেন্দ্র : দুই নেত্রীর বিপরীত অবস্থান

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

বাগেরহাটের রামপালে বিদ্যুৎেকন্দ্র স্থাপন বিষয়ে বিপরীত মেরুতে অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। প্রকেল্পর বিরুদ্ধে আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়ে বেগম খালেদা জিয়া বলেছেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র হতে দেয়া হবে না। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- রামপালে বিদ্যুৎ কেন্দ্র হবেই।

রোববার খুলনায় ১৮ দলীয় জোটের এক সমাবেশে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র হতে দেয়া হবে না। তিনি রামপালে বিদ্যুৎ কেন্দ্র বন্ধে আন্দোলনকারীদের সঙ্গে আছেন বলে ঘোষণা দেন।

তিনি বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আমরা বিদ্যুৎ কেন্দ্র চাই কিন্তু এখানে নয়।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। সুন্দরবন রক্ষার নামে যারা আন্দোলন করছেন তারা না জেনেই করছেন। সুন্দরবন যে কত বড় সে সম্পর্কে আন্দোলনকারীদের কোনো ধারণাও নেই। তিনি প্রয়োজনে সুন্দরবনের ভেতর ঘুরে আসার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান।

স্থানীয় সময় শনিবার বিকালে নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।

সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে আরো বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে। ইতিমধ্যে এই প্রকল্পের নানান কাজ শুরু হয়েছে। তিনি বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৩শ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন হবে। যা দেশের জন্য খুব দরকার।

তিনি বলেন, শুধু রামপাল নয়, কক্সবাজারের মহেশখালী, বাঁশখালীসহ আরো কয়েকটি স্থানে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আগে পরিবেশের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

আরও পড়ুন

সর্বশেষ