ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পল্লবী ও দারুস সালাম থানা এলাকা থেকে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, পল্লবীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে কমল চন্দ্র দাস (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পল্লবীর আলমদীস্থ মোবারকের বাড়িতে ভাড়া বাসায় স্ত্রীর সঙ্গে থাকতেন কমল। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানায় । বাবার নাম জয় চন্দ্র দাস। দুপুর ২টায় পল্লবী থানার এসআই কামাল দরজা ভেঙ্গে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে। একই সময়ে দারুস সালাম থানা এলাকার টেকের তোলা ২নং গেট এলাকা থেকে রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। স্বামী জামালের সঙ্গে অভিমান করে রুমা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।




