শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়মেহেরপুরে পুলিশ-শিবির সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ১৩

মেহেরপুরে পুলিশ-শিবির সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ১৩

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

মেহেরপুরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ ১৩জন আহত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবারের দ্বিতীয় দিনের হরতালের সমর্থনে জেলার চারটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। সকাল সাড়ে সাতটার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের মুজিবনগর উপজেলার গৌরিনগর নামক স্থানে সড়ক অবরোধের সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেনসহ পাঁচ পুলিশ সদস্য আহত এবং আট শিবিরকর্মী গুলিবিদ্ধ হন।

পরে মেহেরপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ওসি রবিউল হোসেন, এসআই আব্দুল মান্নান, কনস্টেবল আব্দুল হালিম, খাইরুল ইসলাম, মাজহারুল ইসলাম ও মিরুল আলমকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। এছাড়া আহত জামায়াত-শিবিরকর্মীরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

সদর উপজেলার বন্দর নামক স্থানে পুলিশ বহনকারী একটি পিকআপ ভ্যানে আগুন দেয় হরতাল সমর্থকরা। এছাড়া ভোর ৫টা থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর ও মেহেরপুর-কাথুলি সড়কের কায়েমকাটা মোড়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

মেহেরপুরের পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানিয়েছেন, অবরোধ তুলতে গেলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবি চাওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ