হরতাল চলাকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি বাসে আগুন দিয়েছে হরতালকারীরা।
সকাল পৌনে আট টায় ১০-১২ জন পিকেটার অতর্কিত হামলা করে ভিআইপি ২৭ পরিবহনের ওই বাসটি ভাঙচুর করে এবং বাসটিতে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে।
পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভায়। আগুনে বাসের সিট ও সামনের অংশ পুড়ে গেছে।