রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......শনিবার চট্টগ্রামে তরুণদের মুখোমুখি হচ্ছেন জয়

শনিবার চট্টগ্রামে তরুণদের মুখোমুখি হচ্ছেন জয়

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

শনিবার চট্টগ্রামে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। চট্টগ্রাম ক্লাবে তরুণদের মুখোমুখি হবেন তিনি। জানা গেছে, শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম ক্লাবে পৌঁছবেন তিনি। সেখানে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। এরপর বিকেল তিনটায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।একটি বেসরকারি সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানা গেছে। এ অনুষ্ঠান রাজনৈতিক নয় বলে জানিয়েছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেন,‘প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে চট্টগ্রাম আসছেন। সেখানে তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি হবেন।‘ চট্টগ্রাম ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী পুত্রের চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে চট্টগ্রাম ক্লাব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার রবিউল ইসলাম।

তিনি বলেন,‘প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম ক্লাবে পৌঁছার কথা রয়েছে। তিনি যেহেতু ভিআইপি পর্যাদা পাবেন তাই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।‘ বিকেল তিনটায় তিনি চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা রয়েছে বলে জানান রবিউল।

আরও পড়ুন

সর্বশেষ