ফেনী প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
ফেনীর শর্শারদী এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার রাতে সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রেনের তিনটি চাকা রেল লাইনের বাইরে খুলে পড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ফেনী রেল স্টেশন মাস্টার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলওয়ের কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধারের চেষ্টা করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।




