রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিরোধী দলকে সন্ত্রাসী পালন বন্ধ করতে হবে : প্রধানমন্ত্রী

বিরোধী দলকে সন্ত্রাসী পালন বন্ধ করতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

আওয়ামী লীগের জনসভায় ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য পুনরায় বিএনপি-জামায়াতকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘হত্যার রাজনীতি ও সন্ত্রাসীদের লালন’ বন্ধ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “বিরোধী দলকে হত্যার রাজনীতি ও সন্ত্রাসীদের পালন বন্ধ করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র রয়েছে এবং আমি মনে করি, তারা (বিরোধী দল) দেশের অগ্রগতি এবং গণতন্ত্রের ধারা বজায় রাখতে কাজ করবে।”

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত ও আহতদের পরিবারের কাছে সঞ্চয়পত্র ও অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে ভাষণে এসব কথা বলেন।

দেশে ২১ আগস্টের গ্রেনেড হামলার মত জঘন্য ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এমন আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতার প্রতি আমার প্রশ্ন, কেন তিনি আমাকে হত্যা করতে চেয়েছেন এবং অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছেন?

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের বিগত পাঁচ বছরের শাসনকালে দেশব্যাপী আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং এখনো তাদের চরিত্রের পরিবর্তন হয়নি। সূত্র: বাসস।

আরও পড়ুন

সর্বশেষ