ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
সজীব ওয়াজেদ জয় তিন দিনের চমকের আজ দেড় দিন শেষদিনে আপনার মা দেশনেত্রী শেখ হাসিনাকে নিয়ে সংসদে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিল আনেন দেশের জনগণ সেই চমক দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবেদীন ফারুক।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অগ্নিসেনা সংসদ কর্র্র্তৃক আয়োজিত “ সংসদের শেষ অধিবেশনে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং মেয়াদ শেষে সংসদ ভেঙ্গে দেওয়ার প্রয়োজনীয়তা” শীর্ষক সংলাপে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আমার অভিজ্ঞতার আলোকে আমি কোনদিন একজন মাননীয় স্পীকার কোনদিন কোন অধিবেশনে শুরুতেই সরকার প্রধান সংসদে যে ভাষায় কথা বলে স্পীকারও সে ভাষার কথা জাতির সামনে তুলে ধরেন।
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবারের ১৯ তম অধিবেশনে স্পীকার শুধু তার চোখ এবং কান কেবল ডানদিকে রাখেন বা দিকে জনগণের কোন প্রতিনিধি আছে কিনা তার কোন খেয়ালই করেন না এবং তাদের কথা কোন কর্ণপাত করেন না।
স্পীকারকে সরকার দলীয় স্পীকার ঘোষণা করে তিনি বলেন, যে দেশের সংসদ সস্পীকার সংসদে নিরপেক্ষতা বজায় না রেখে সরকার দলের ভাষায় কথা বলে এবং দলীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে পারেনা তাকে আমি এবং দেশের জনগণ দলীয় স্পীকার হিসাবে ঘোষনা দিলাম।
শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আপনাদের দেয়া কোন ট্রাম কার্ডকে ভয় পান না বরং বিএনপির আগামী আন্দোলন নিয়ে আপনারা ভীত হয়ে আছেন।
সরকারকে অনুরোধ করে বলেন, দয়া করে এখনো সময় আছে সংসদে ১৬ তম সংশোধনী বিল এনে আপনারা তত্ত্বাবধায়কের বিল এনে নিজেকে ও নিজের দল আওয়ামী লীগ এবং জনগণের নাগরিক অধিকারকে রক্ষা করুন।
বাংলাদেশ অগ্নিসেনা সংসদ এর চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান প্রমুখ।




