রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......গণতন্ত্রের স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন : রুশনারা

গণতন্ত্রের স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন : রুশনারা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে অবাধ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ এমপি রুশনারা আলী।

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুশনারা এসব কথা বলেন। রুশনারা নেতৃত্বে বৃটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ সফরে এসেছে। এই প্রতিনিধি দলে পাকিস্তানি বংশোদ্ভূত এমপি শাবানা মাহমুদও রয়েছেন।

তিনি বলেছেন, রাজনৈতিক সংকট বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই সংকট সমাধানে রাজনীতিবিদদেরই উদ্যোগ নিতে হব। তবে বৃটেন মনে করে গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন।

গার্মেন্টস সেক্টরের সমস্যা বিষয়ে বৃটেনের ছায়ামন্ত্রী রুশনারা বলেন, এ বিষয়ে বিদেশী ক্রেতা ও মাল্টি ন্যাশনাল কোম্পানির দায় রয়েছে। সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, রানা প্লাজার দুর্ঘটনার কারণ নির্ণয়সহ বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নে বৃটেনের কী ধরনের পদক্ষেপ নেয়া উচিত তা সরেজমিনে জানতে তাদের এবারের সফর।

সুনামগঞ্জে বৃটিশ নাগরিক খুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে রুশনারা বলেন, খুনের ঘটনাটি সিরিয়াসলি নিয়েছে বৃটেন। এটি প্রথম ঘটনা না। এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর কাছেও আমি বিষয়টি তুলে ধরেছি।

আরও পড়ুন

সর্বশেষ