রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

আদালত ভবনের প্রবেশমুখে তোরণ নির্মাণ করার ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ উচ্চপদস্থ ৪ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে জেলা আইনজীবী সমিতি।  মঙ্গলবার দুপুরে সমিতির পক্ষে সাধারণ সম্পাদক এডভোকেট মো. কামাল উদ্দিন মামলটি দায়ের করেন সিনিয়র সহকারী জজ সাইফুর রহমান মজুমদারের আদালতে। মামলার বাদী জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসক ও উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ সালাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান , বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ এবং জেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সারওয়ার জাহান।  মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে আদালত ভবনের নামফলক মুছে সেখানে জেলা প্রশাসনের নামে তোরণ নির্মাণ করছিলেন। এই নির্মাণকাজের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে মামলায়।

আরও পড়ুন

সর্বশেষ