সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আ.লীগ বাকশাল কায়েম করতে চায় : ফখরুল

আ.লীগ বাকশাল কায়েম করতে চায় : ফখরুল

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিভিন্ন লেবাসে একদলীয় বাকশাল কায়েম করতে চায়। দলীয়করণের মাধ্যমে ক্ষমতায় ঠিকে থাকতে চায়।

তিনি বলেন, এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। দেশের মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলে তা আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়াবে।

মঙ্গলবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত‘‘ বিএনপি চেয়ারপারসন বেগম খালোদ জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারা মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল।
বলেন, আওয়ামী লীগ শাহবাগ এবং শাপলা চত্ত্বরের নামে দেশকে বিভক্ত করার চেষ্টা করেছিলো। কিন্তু জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ জনগণের সাথে প্রতারণা করেছে, একটি ওয়াদাও পূরণ করেনি।

তিনি বলেন, আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। অন্যথায় কোনো নির্বাচন জনগণ মেনে নিবে না।
খালেদা জিয়াকে বাংলাদেশের স্বাধীনতা ,স্বার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান অপার সম্ভাবনাময় নেতা উল্লেখ্য করে ফখরুল বলেন, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার তাকে বন্দী করেছিলো হত্যা করার উদ্দেশ্যে। আওয়ামী লীগের কারণে ১/১১-এর অবৈধ সরকার এসেছিলো যা আজ প্রমানিত।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক ও বিরোধী দলের চীফ হুইফ জয়নুল আবদীন ফারুক, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সাংসদ এস এ খালেক, সুলতানা আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম।

আরও পড়ুন

সর্বশেষ