শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়আইন ও বিধি মোতাবেক স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন কাজ...

আইন ও বিধি মোতাবেক স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন কাজ করছে – জাবেদ আলী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আইন ও বিধি মোতাবেক স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন কাজ করছে।

 শুক্রবার সকালে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা সার্ভার স্টেশনের উদ্বোধনের পর মত বিনিময় সভায় নির্বাচন কমিশনার এ কথা বলেন।
বিরোধীদলের তত্ত্বাবধায়ক সরাকরের দাবির বিষয়ে জাবেদ আলী বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে কাজ করতে প্রস্তুত রয়েছে কমিশন। তাই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সময়ের কাজের মূল্যায়ন পাব এবং আমাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব আইন মোতাবেক পালন করব।
উপজেলা সার্ভার স্টেশন সম্পর্কে জাবেদ আলী বলেন, ১৮ বছরের যে কেউ এখান থেকে ভোটার হতে পারবেন এবং আইডি কার্ড নিতে পারবেন। আমরা একদিনেই তাঁকে ভোটার করার এবং আইডি কার্ড দেয়ার জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে ঢাকা শহরে এক দিনে ভোটার করা এবং আইডি কার্ড দেয়া হয়। তিনি বলেন, ভবিষতে প্রতিটি সার্ভার স্টেশন থেকে এটি দেয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রমুখ।
আরও পড়ুন

সর্বশেষ