রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো শিক্ষাই পূর্ণাঙ্গ হতে পারে না: প্রধানমন্ত্রী

ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো শিক্ষাই পূর্ণাঙ্গ হতে পারে না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো শিক্ষাই পূর্ণাঙ্গ হতে পারে না। তাই আমাদের নৈতিক শিক্ষায় বলিয়ান হতে হবে। তিনি বলেন, ইসলামের প্রচার ও প্রসারে প্রত্যেক উপজেলায় একটি করে উন্নত মসজিদ করে দেয়া হবে।

শুক্রবার সকালে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পে এবছরের হজ ক্যাম্প উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বুশাইরি, বিমানমন্ত্রী ফারুক খান, টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, ধর্ম প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এবং ধর্মসিচিব কাজী হাবিবুল আউয়াল।
প্রধানমন্ত্রী বলেন, ইসলামের নামে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি করে যারা মানুষকে বিভ্রান্ত করছে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকাতে হবে।
সৌদি সরকারের সহযোগিতা পেলে প্রত্যেক উপজেলায় উন্নত মসজিদ নির্মাণের কাজটি অনেক সহজ হয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, শনিবার হজ ফ্লাইট শুরু হবে। ওই ফ্লাইটে ৫৮০ জন সৌদি আরব যাবেন। পর্যায়ক্রমে অন্য যাত্রীরা হাজী ক্যাম্পে আসবেন। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থায় প্রায় ৯০ হাজার বাংলাদেশী হজে অংশ নেবেন।
বাংলাদেশ বিমানের প্রথমন হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ সেপ্টেম্বর ৫৮০ হজযাত্রী নিয়ে ছেড়ে যাবে দুপুর পৌনে ২টায়। সমানসংখ্যক হজযাত্রী নিয়ে দ্বিতীয় ফ্লাইটটি ছেড়ে যাবে বিকাল পৌনে ৪টায় এবং তৃতীয় ফ্লাইটটি ৩৭৫ জন হজযাত্রী নিয়ে সন্ধ্যা পৌনে ৭টায় জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।
বিমানের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৯ অক্টোবর থেকে। এছাড়া সৌদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে ৮ সেপ্টেম্বর। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ২১ অক্টোবর। এবার ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট জেদ্দায় গিয়ে পৌঁছবে।
আরও পড়ুন

সর্বশেষ