শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়নয় জনের বিরুদ্ধে আকসুর অভিযোগ

নয় জনের বিরুদ্ধে আকসুর অভিযোগ

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

মোট নয় জনের বিরুদ্ধে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগ এনেছে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট বা আকসু।
বিপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে মোহাম্মদ আশরাফুলসহ নয়জন ক্রিকেট‍ার ও ঢাকা গ্ল্যাডিয়েটর্স জড়িত। এর মধ্যে সাতজনকে অভিযুক্ত করেছে। তবে প্রক্রিয়া না শেষ হওয়া পর্যন্ত কারও নাম প্রকাশ করা হবে না জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।
এই সাতজনের বিরুদ্ধে ডিসিপ্লিনারি ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আশরাফুলের শাস্তির মেয়াদ সম্পর্কে রিচার্ডসন জানান, পাঁচ বছর থেকে আজীবন নিষিদ্ধ হতে পারেন এই ক্রিকেটার।
মঙ্গলবার হোটেল রেডিসনের ওয়াটার গার্ডেনে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান রিচার্ডসন। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

আরও পড়ুন

সর্বশেষ