রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিসকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কমুক্ত রাখতে হবে

সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কমুক্ত রাখতে হবে

নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক ইনস্টিটিউশনকে বিতর্কমুক্ত রাখতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ‍ুল ইসলাম। তিনি বলেন, আমরা যদি সকল প্রতিষ্ঠানকেই বিতর্কিত করি তাহলে গণতন্ত্র থাকবে না, আইন থাকবে না। ২২ সেপ্টেম্বর সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

সৈয়দ আশরাফ বলেন, আমরা যদি হাইকোর্টকে বিতর্কিত করি, সুপ্রিম কোর্টকে বিতর্কিত করি, নির্বাচন কমিশনকে বিতর্কিত করি, তাহলে আমরা যাব কোথায়? আমরা যদি সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করি তাহলে সভ্যতা থাকবে না। জাতিসংঘের অধিবেশন থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনার প্রস্তুতি হিসেবে এ যৌথসভার আয়োজন করে ক্ষামতাসীন দলটি। সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ওই যৌথসভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুরসহ ঢাকার আশপাশের জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন

সর্বশেষ