সেক্টর কমান্ডার এ কে খন্দকারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের হওয়া মানহানির মামলায় ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। ‘১৯৭১: ভেতরে বাইরে’ নামক বিতর্কিত বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে লেখকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মামলাটি দায়ের করা হয়। সোমবার বেলা ১২টার পর বিচারপতি নিজামুল হক ও ফরিদ আহমদ শিবলীর বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।এ কে খন্দকারের পক্ষে আদালতে জামিন আবেদন করেন আইনজীবী সুব্রত চৌধুরী।
প্রসঙ্গত, গত বছর এ কে খন্দকারের ‘১৯৭১: ভেতরে বাইরে’ নামক বইটি প্রকাশিত হয়। বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিব বাহিনী নিয়ে কটূক্তি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের এম এ ইসহাক ভূঁইয়া নামের এক ব্যক্তি গত বছরের ১০ সেপ্টেম্বর এ মামলা দায়ের করেন।




