রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময় এনজিবি ভিসা ক্রেডিট কার্ড চালু করল এন আর বি গ্লোবাল ব্যাংক

এনজিবি ভিসা ক্রেডিট কার্ড চালু করল এন আর বি গ্লোবাল ব্যাংক

Cards Pressএনজিবি ভিসা  ক্রেডিট কার্ড চালু করল এন আর বি গ্লোবাল ব্যাংক। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ডগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব নিজাম চৌধুরী। প্লাটিনাম, গোল্ড ডুয়েল, গোল্ড লোকাল ও ক্লাসিক নামে চারটি ভিন্ন  ধরনের কার্ডের উদ্বোধন করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী বলেন, ক্রেডিট কার্ড বিশ্বব্যাপী জনপ্রিয় একটি পণ্য। তাই এটির প্রতি মানুষের আগ্রহ ও চাহিদা অনেক বেশী। গ্রাহকের চাহিদা বিবেচনায় আমরা অতি দ্রুততার সাথে এই পণ্য গ্রাহকের কাছে নিয়ে এসেছি। গ্রাহকের প্রয়োজন অনুসারে ভিন্ন ভিন্ন চার ধরণের ক্রেডিট কার্ড সেবা আমরা শুরু করতে যাচ্ছি যাতে করে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুসারে কার্ড ব্যবহার করতে পারেন। এ কার্ডের মাধ্যমে অতি অল্প সময়ে বিভিন্ন ই-টিকিটসহ যে কোন সেবা গ্রহন করা যাবে। বিশ্বের ২০০টির বেশী দেশে ঝামেলামুক্ত সুবিধায় এই কার্ডের মাধ্যমে লেনদেন করা যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল কুদ্দুস, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সরওয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক  আর কিউ এম ফোরকান ও  কাজী  মশিউর রহমান জিহাদ, কোম্পানী সচিব জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, হেড অব রিটেইল মোহাম্মদ মোরশেদুল কাদের খলিলী, হেড অব কার্ড ও এডিসি মেহেদী হাসান, কমিউনিকেশন্স এন্ড ব্রান্ডিং ডিভিশনের ইনচার্জ সফিকুল ইসলাম, ভিসার ভিসার দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যবসা উন্নয়ন সহয়োগী পরিচালক মি. অমিতজ সওনিসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ