রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েনেত্রকোনায় মা-মেয়েকে এসিড নিক্ষেপের দায়ে ৫ জনের যাবজ্জীবন

নেত্রকোনায় মা-মেয়েকে এসিড নিক্ষেপের দায়ে ৫ জনের যাবজ্জীবন

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রামরাড়ি গ্রামে মা ও দুই মেয়েকে লক্ষ্য করে এসিড নিক্ষেপের দায়ে পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। সোমবার বেলা ১২টার দিকে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-দুই এর বিচারক মো. আব্দুল হামিদ এ রায় দেন।  সাজার আদেশ প্রাপ্তরা হলেন-বাচ্চু মিয়া (৩০), মানিক মিয়া (২২), রুক্কু মিয়া (২৬), জামাল হোসেন (৬০) ও বুরুজ আলী (৩৫)। ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, রামরাড়ি গ্রামের শিউলী আক্তার (২৫) এবং তার দুই শিশু কন্যা ইতি (৭) ও সাথীকে (৯) এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ওই পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও অর্থদণ্ডাদেশ দিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ