রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং লাইসেন্স বাতিল

প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং লাইসেন্স বাতিল

অনিয়ম ও অব্যস্থাপনার দায়ে বেসরকারি প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা-ইজি ক্যাশের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত চিঠি দিয়েছে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে চিঠিটি দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান। তিনি  বলেন, বুধবার চারটার দিকে চিঠি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে।চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলছে, প্রাইম ব্যাংকের মোবাইল সেবা দিতে নিয়োগ পাওয়া কারিগরি প্রতিষ্ঠান এসএমজি ইনফো লিমিটেড ব্যাপক অনিয়ম করেছে। এসব অনিয়মের ক্ষেত্রে প্রাইম ব্যাংকের দেওয়া বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। তাই মোবাইল ব্যাংকিং নীতিমালার ৭.১.৮ অনুচ্ছেদ মোতাবেক আপনার দেওয়া অনাপত্তি প্রত্যাহার করে নেওয়া হলো।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, এসএমজি মোবাইল সেবা দিতে এজেন্ট নিয়োগের নামে টাকা তোলে মাঠ পর্যায় থেকে। যার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা লুট হয়। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসার পর তদন্তে নামে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এর সত্যতা পায়। মাঝে বেশ খানিকটা সময় কেটে যায়। এ সময় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দেন দরবার করে লাইসেন্স রক্ষার চেষ্টা করে যায় প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু শেষ রক্ষা হলো না।

আরো জানা গেছে, বাংলাদেশ ব্যাংক মোট ২৮টি বাণিজ্যিক ব্যাংককে মোবাইল ব্যাংকিং সেবা চালুর অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১৯টি ব্যাংক মোবাইল ব্যাংকিং শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০১০ সালে মোবাইল ব্যাংকিং সেবার লাইসেন্স দেয়া শুরুর পর এই প্রথম ইজিক্যাশের লাইসেন্স বাতিল করা হলো।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ