বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনোমিষ্ট ইউনিট এন্ড রিসার্স ডিপার্টমেন্টের উদ্যোগে Dissemination of Recent Policy Research শীর্ষক এক সেমিনার রবিবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনোমিষ্ট ড. হাসান জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব সিতাংশু কুমার সুর চৌধুরী ও জনাব নাজনীন সুলতানা, চেইঞ্জ ম্যানেজমেন্ট এ্যাডভাইজার জনাব আল্লাহ মালিক কাজেমী, বিশ্ব ব্যাংক কান্ট্রি অফিসের লিড ইকোনোমিষ্ট ড. জাহিদ হোসাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকবৃন্দ, অর্থনৈতিক উপদেষ্টা, বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে ব্যাংকিং সেক্টরের বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে পেপার প্রেজেন্ট করেন চিফ ইকোনোমিষ্ট এন্ড রিসার্স ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপকড. এজাজুল ইসলাম, মনিটরি পলিসি ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক ড. সারেরা ইউনুস, গভর্নর সচিবালয়ের উপপরিচালক রিপন রায় ও মোখলেছুর রহমান প্রমুখ। প্রসঙ্গত বাংলাদেশ ব্যাংকের গবেষণা সামর্থ্যবৃদ্ধি ও নীতি নির্ধারকদের কার্যকরী নীতি গ্রহণে সহায়ক ভূমিকা রাখার জন্যই আলোচ্য এ সেমিনার বিশেষ গুরুত্ব বহন করে।




