রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিলের রিপোর্ট সংসদে উপস্থাপন

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিলের রিপোর্ট সংসদে উপস্থাপন

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪ এর ওপর তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট রোববার সংসদে উপস্থাপন করা হয়েছে। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের প্রস্তাব করা হয়েছে।

বিলে প্রস্তাবিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যালয়, সাধারণ পরিচালনা, প্রশাসন, ট্রাস্টের কার্যাবলী, ট্রাস্টের তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, বোর্ড গঠন, বোর্ডের সভা, ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে ট্রাস্ট পরিচালনার জন্য তথ্যমন্ত্রীর নেতৃত্বে ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনেরও প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ