রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নূর রহমান হত্যাকান্ডের প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন ও বিক্ষোভ

নূর রহমান হত্যাকান্ডের প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন ও বিক্ষোভ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামের বাসিন্দা ও  উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আর্শ্বাদ মিয়ার ছেলে কয়ছর নূর রহমান হত্যাকান্ডের প্রতিবাদে শোকসভা, প্রতিবাদসভা, মানববন্ধন, বিক্ষোভ  মিছিল, স্বারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে এলাকাবাসির উদ্যোগে স্থানীয় হামজা কমিউনিটি সেন্টারে শোকসভা অনুষ্ঠিত হয়। দুপুরে স্থানীয় হাসপাতাল পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। মাওলানা মুহিবুর রহমানের সভাপতিত্বে ও এডভোকেট জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, শিক্ষাবিদ আবু হুরায়রা ছাদ মাস্টার, কয়ছর নূর রহমানের পিতা আর্শ্বাদ মিয়া, পৌর কাউন্সিলর সোহেল আমিন, তাজিবুর রহমান, প্রবীন মুরুব্বী নজরুল ইসলাম হীরা, হাজী সমছু মিয়া, আছকন মেম্বার,  বজলুর রশীদ চৌধুরী, আব্দুল জব্বার, ব্যবসায়ী সুহেল আমীন,  ফজলুল হক আমিনী, জিতু মিয়া, জাহেদ আহমদ, মামুন আহমদ, শাহেদ আহমদ, শাহ শাহেদ, দিলোয়ার হোসেন, মাহমুদ আলী, লুৎফুর রহমান, বেলাল আহমদ, রুহেল আহমদ প্রমুখ। মানববন্ধনে হাজারো এলাকাবাসি অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ূন কবিরের নিকট স্বারকলিপি প্রদান শেষে আবার হাসপাতাল পয়েন্টে এসে শেষ হয়। সভায় বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, কয়ছর নূর রহমান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সেই সাথে যে স্থানে  কয়ছর নূর রহমানকে হত্যা করা হয়েছে, সেই স্থানে  তার স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের  দাবি জানানো হয়।

এদিকে-উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আর্শ্বাদ মিয়ার ছেলে কয়ছর নূর রহমান হত্যাকান্ডের প্রতিবাদে সকল কর্মসূচীতে অংশগ্রহন শেষে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৃথকভাবে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়ন সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আবু সুফিয়ান ঝুনুর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি  পৌর কাউন্সিলর খলিলুর রহমান, যুগ্ম-সম্পাদক মানিক মিয়া, জাপা নেতা দিলু মিয়া, ক্বারী নুরুল হক, মফজ্জল খাঁন, আব্দুল মনাফ, আমতর আলী, সুন্দর আলী, জাহির আলী, আব্দুস সালাম, মাসুক মিয়া, সাবেক পৌর কাউন্সিলর তাজুল ইসলাম সাচ্ছা, ফিরোজ আলী, নুরুল ইসলাম মাস্টার, সৈয়দ ছালিক মিয়া মেম্বার প্রমূখ। সভায় বক্তারা কয়ছর নূর রহমানের হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে নিহতের রুহের মাগফেরাত কামনা করে তার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

সর্বশেষ