ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
‘দাওয়া ইল্লালাহ নামে একটি ওয়ার্ড প্রেস আছে। সেইটার লিংক আমার ইমেইলের সাথে এটাস করা। সেখান থেকেই অনেক ভিডিও-অডিও আসতো। আয়মান আল জাওয়াহিরির অডিও টেপটাও সেখান থেকেই এসেছে। এটা প্রচারের জন্য আমিই দায়ী।’
প্রচার হওয়ার দায় স্বীকার করে এভাবেই কথাগুলো বললেন বাংলাদেশে জিহাদের আহ্বান জানিয়ে ইন্টারনেটে আল কায়েদা প্রধানের অডিও টেপ ছড়িয়ে দেয়ার অভিযোগে আটক হওয়া মো. রাসেল বিন সাত্তার খান। র্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে রাসেল বিন সাত্তার বলেন, ‘আমি মূলত ইসলামের আকর্ষণে যেখানে ইসলাম পেয়েছি সেখানেই গিয়েছি। আমার ব্লগের মাধ্যমে আমি ইসলামিক বিভিন্ন বিষয় প্রকাশ করতাম। আবার অনেকেই আছে যারা আমার ব্লগে এবং ফেইসবুকে ইসলামের বিষয় প্রচার করতো।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আটক হওয়া রাসেল বিন সাত্তার। তিনি বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নয়। তবে আমি ইসলামিক বিভিন্ন সংগঠনের বক্তব্য, বিবৃতি পড়ি এবং সেগুলো প্রচার করি। আমার মোবাইল ও ল্যাপটপে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য, অডিও-ভিডিও আছে।’




