ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জরুরি ভিত্তিতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতা চায় কানাডা । মঙ্গলবার দুপুরে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনার হিথার ক্রডেন এ অভিমত তুলে ধরেন। সচিবালয়ে দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কানাডিয়ান হাইকমিশনার।
সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক জানান, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি (কানাডিয়ান হাইকমিশনার) গণতন্ত্র, দেশের আইন-শৃঙ্খলা ও উন্নয়নের জন্য জরুরি ভিত্তিতে সংলাপ ও সমঝোতা হওয়া প্রয়োজন বলে আমাকে জানিয়েছেন। জবাবে আমি বলেছি দেশে এখন উপজেলা নির্বাচন চলছে। রাজনৈতিক দলগুলো উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচন শেষ হলে সংলাপের উদ্যোগ নেওয়া হবে।




