শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আটক

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আটক

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে শনিবার আড়াইটার দিকে রাজধানীর এলিফেন্ট রোডের অফিস থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি।) বজলুল করিম চৌধুরী পেশায় ব্যাবসায়ী হলেও ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।মূলত ঢাকা কলেজের ছাত্র আবেদকে নোয়াখালী কেন্দ্রীক রাজনীতি চাঙ্গা করার জন্য ছাত্র বিষয়ক সম্পাদক এ দায়িত্ব পাইয়ে দেন।আবেদ রাজনীতিতে বির্তকীত হন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হওয়া সত্বেও সিনিয়র যুগ্ম-সম্পাদক হওয়ার পর থেকেই।

আবেদকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশন্স ও মিডিয়া বিভাগের সহকারি-কমিশনার আবু ইউসুফ। আবেদের সঙ্গে আরও কাউকে আটক করা হয়েছে কিনা সেসম্পর্কে কিছু জানাননি আবু ইউসুফ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সেক্রেটারি মাসুদ পারভেজও আবেদের আটক হওয়ার সত্যতা  নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়াকে গ্রেফতারের পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় বজলুল করিম চৌধুরী আবেদকে।

আরও পড়ুন

সর্বশেষ