শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিরোধীদলবিহীন আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয় ইউনিয়ন। আগামী ৫ জানায়ারি বাংলাদেশে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অসফল হওয়ায় ইইউরোপিয় ইউনিয়ন এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ইইউ’র সদরদপ্তর থেকে এই বিবৃতিটি ইস্যু করা হয়। বিবৃতিতে সকল রাজনৈতিক দলকে সংঘাত পরিহার করার আহবান জানানো হয়েছে। বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ