রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাত ১২টার মধ্যে প্রচারণার বিলবোর্ড সরানোর নির্দেশ

রাত ১২টার মধ্যে প্রচারণার বিলবোর্ড সরানোর নির্দেশ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ঢাকাসহ সারা দেশে দৃশ্যমান সকল রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে নিজ দায়িত্বে এসব নির্বাচনী প্রচারণার সরঞ্জাম না সরালে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীবউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে কমিশন সচিবালয়ে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সার্বিক বিষয়ের প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে এসব দৃশ্যমান বিলবোর্ড না সরালে প্রশাসন দিয়ে নামানো হবে এবং যাবতীয় খরচ ওই ব্যক্তিকেই দিতে হবে।’ রকীবউদ্দিন বলেন, ‘আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিকদের সঙ্গে দেশি সাংবাদিক-পর্যবেক্ষকদেরও বিশেষ ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনী পর্যবেক্ষকদের নির্বাচনের বিষয়ে অবহিতকরণ, পর্যক্ষেকদের আমন্ত্রণ, আসার অনুমতি, ভিসা প্রদান, অবস্থান, নিরাপত্তা, বিমানবন্দরে হেল্প ডেস্ক, স্বাস্থ্যসেবা, টেলিফোন, রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার ইত্যাদি বিষয়ে ব্যবস্থা নিতে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’ এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘পররাষ্ট্র, স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

সর্বশেষ