ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিন রাতে রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আসাদগেট এলাকায় সাত গাড়িতে আগুন ও ভাঙচুর চালিয়েছে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। এতে তিন জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে দুইটি বাস ও তিনটি লেগুনায় আগুন দেয় অবরোধকারীরা। একই সময় শ্যামলীতে দুইটি বাসে আগুন দেয় ছাত্রদল নেতা-কর্মীরা। সন্ধ্যার পর আসাদগেটে যুবদলের কর্মীরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় একজন আহত হয়।
রায়েরবাজার এলাকায় যুবদলের নেতা-কর্মীরা পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এছাড়া মোহাম্মদúুর মেগাসিটি বাসস্টান্ড এলাকায় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে দুই জন আহত হয়।




