চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রামের ১৬ আসনে ভোটগ্রহণের জন্য এক হাজার ৮৪০টি ভোটকেন্দ্র ও ৯ হাজার ৮৬৭টি ভোটকক্ষের একটি তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে জেলা নির্বাচন অফিস। গত সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সঙ্গে নতুন তৈরি করা এ তালিকায় বড় কোন হেরফের হয়নি।
অনিবার্য কোন পরিস্থিতি সৃষ্টি না হলে কিংবা কৌশলগত কোন কারণে পরিবর্তন করতে না হলে এ তালিকাতেই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘ভোটকেন্দ্রের একটি তালিকা চূড়ান্ত করে আজ (বুধবার) নির্বাচন কমিশনে পাঠিয়েছি। এর মধ্যে খুব বেশি হেরফের হবে বলে মনে হচ্ছেনা। তালিকা অনুমোদন হলে দশম সংসদ নির্বাচন এ তালিকাতেই হবে।’
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৪টি উপজেলা, একটি সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ড, ১৩টি পৌরসভা এবং ১৯৩টি ইউনিয়নকে ১৬টি সংসদীয় আসনে বিন্যস্ত করা হয়েছে। গতবারও একই সীমানায় ১৬ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
সর্বশেষ হালনাগাদ করা তথ্য অনুযায়ী চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ভোটার ৫০ লক্ষ ২৯ হাজার ১১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ লক্ষ ৭১ হাজার ৭৬৫ জন এবং নারী ভোটার ২৪ লক্ষ ৫৭ হাজার ৩৪৮ জন।
নতুনভাবে চূড়ান্ত করা তালিকায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে পৌরসভার সংখ্যা ২টি, ইউনিয়নের সংখ্যা ১৬টি। সেখানে ৯৬টি ভোটকেন্দ্র এবং ৫৭০টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। মিরসরাই আসনে মোট ভোটার ২ লক্ষ ৭২ হাজার ৮৩৪ জন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫৯৭টি। এ আসনে ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৬ হাজার ১১৪ জন।
একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৭৯টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ আছে ৩৬০টি। সন্দ্বীপে মোট ভোটার এক লক্ষ ৭৬ হাজার ৮৭২ জন।
একটি পৌরসভা, দু’টি ইউনিয়ন ও চসিকের দু’টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মোট ভোটকেন্দ্র ১০৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৬৭৪টি। সীতাকুণ্ডে ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৫০ হাজার ৮৯ জন।
একটি পৌরসভা, ১৫টি ইউনিয়ন ও চসিকের দু’টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মোট ভোটকেন্দ্র ১৩৯টি এবং ভোটকক্ষের সংখ্যা ৭০৬টি। হাটহাজারীতে ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ২৩৪ জন।
একটি পৌরসভা, ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মোট ভোটকেন্দ্র ৮৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৪৫৫টি। রাউজানে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৯৫২ জন।
একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর একাংশ) আসনে মোট ভোটকেন্দ্র ৯৪টি এবং ভোটকক্ষের সংখ্যা ৪৪৭টি। এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৩২ হাজার ২৩৮ জন।
একটি পৌরসভা, ৮টি ইউনিয়ন ও চসিকের পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, বায়েজিদ) আসনে মোট ভোটকেন্দ্র ১৭০টি এবং ভোটকক্ষের সংখ্যা ৭৮৮টি। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৯৩১ জন।
চসিকের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) আসনে মোট ভোটকেন্দ্র ১৪৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৬৮০টি। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ৪৯৭ জন।
চসিকের ৮টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী) আসনে মোট ভোটকেন্দ্র ১১৪টি এবং ভোটকক্ষের সংখ্যা ৮০০টি। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৬৮১ জন।
চসিকের ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মোট ভোটকেন্দ্র ১৪২টি এবং ভোটকক্ষের সংখ্যা ৯০০টি। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৮৪ হাজার ৯৭৯ জন।
একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মোট ভোটকেন্দ্র ৯৯টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫২৬টি। পটিয়ায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫০ হাজার ৫ জন।
আনোয়ারা উপজেলা ও পশ্চিম পটিয়ার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১৩ আসনে মোট ভোটকেন্দ্র ৯৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫৭৫টি। এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭২ হাজার ৭৮৭ জন।
একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ) আসনে মোট ভোটকেন্দ্র ৯৯টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫১৮টি। এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার ২১১ জন।
একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মোট ভোটকেন্দ্র ১৩৯টি এবং ভোটকক্ষের সংখ্যা ৭১৬টি। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৩৬ হাজার ১২২ জন।
সর্বশেষ একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মোট ভোটকেন্দ্র ১১০টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫৫৫টি। এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬৮ হাজার ৫৬৭ জন।




