রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বহুল আলোচিত মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে শুক্রবার

বহুল আলোচিত মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে শুক্রবার

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বহুল আলোচিত মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে শুক্রবার। উত্তরা থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ২২ হাজার কোটি টাকা।

অবশেষে যানজটে অবরুদ্ধ নগর জীবনে আসছে বহু প্রতীক্ষীত মেট্রোরেল। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্র্যানজিট এমআরটি প্রকল্পের আওতায় জাইকার সহায়তায় মেট্রোরেল নির্মাণে ব্যয় হবে প্রায় ২২ হাজার কোটি টাকা।

পরিকল্পনা অনুযায়ী, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এ রেলপথে থাকছে ১৬টি স্টেশন। নির্মাণ কাজ শেষ হবার কথা ২০২৪ সালে। শুক্রবার উদ্বোধন হতে যাওয়া এ প্রকল্পের সকল প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে যোগাযোগ সচিব বলেন, এই রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে।

এ প্রসঙ্গে যোগাযোগ সচিব এম এ এন সিদ্দিক  বলেন, ‘প্রতি ঘন্টায় উভয়দিকে ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। এই ট্রেনগুলো প্রতি তিন মিনিট পরে পরে পাওয়া যাবে। সুলভ ভাড়ার হারে ব্যবস্থা আমরা করবো। রুট নির্ধারণটা ছিল একটা বিরাট চ্যালেঞ্জ। এই রুট নির্ধারণটা আমরা করেছি।’

এদিকে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এই প্রকল্প সুবিধা দিলেও এর নির্মাণকালে ঢাকার যানজট বাড়বে। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মো. শামসুল হক বলেন, ‘এই করিডোরে কনস্ট্রাকশন করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই একটা পেইন নিতে হবে। ধরেই নিতে হবে, কাগজে-কলমে কনস্ট্রাকশনের যে সময়টা বলছে, কাজ করতে গেলে আরও হয়তো বেশি সময় লাগতে পারে।’ এ অবস্থায় মেট্রোরেলের কাঙ্খিত সেবা পেতে রাজধানীকেন্দ্রিক জীবন ও প্রশাসনিক ব্যবস্থা যোগাযোগের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের পরামর্শ তাদের।

আরও পড়ুন

সর্বশেষ