ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, উপদেষ্টা মঞ্জুর আহসান খান, হায়দার আকবর খান রণো, মো. শাহ আলম, আহসান হাবীব লাভলু, রুহিন হোসেন প্রিন্স, শামসুজ্জামান সেলিম, রফিকুজ্জামান লায়েক ও বাসদের বজলুর রশিদ ফিরোজ, জাহেদুল হক নিলু, রাজেকুজ্জামান রতন ও সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন প্রমুখ।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মর্জিা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্ঠা ওসমান ফারুক প্রমুখ উপস্থিত আছেন।




