রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেশের মানুষের কথা ভেবে অনেক অবান্তর কথা সহ্য করতে হয়েছে আমাকে :...

দেশের মানুষের কথা ভেবে অনেক অবান্তর কথা সহ্য করতে হয়েছে আমাকে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের মানুষের কথা ভেবে অনেক অবান্তর কথা সহ্য করতে হয়েছে আমাকে। উনার সব কথার উত্তর আছে। কিন্তু আমি চেয়েছিলাম আলোচনার মাধ্যমে সমঝোতা। উনি একের পর এক কথা বলেছেন, শর্ত দিয়েছেন। আমি আল্লাহকে বলেছি, আমাকে যেন আরও ধৈর্য দেন। আমার এমনিতে ধৈর্য আছে। আল্লাহকে বলেছি আরও ধৈর্য দিতে।’

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে ফোনালাপে দেশের মানুষের কথা ভেবে অনেক অবান্তর কথা সহ্য করতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ফোনালাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ফোনালাপে খালেদা জিয়া অনেক কথা বলেছেন। ওনার এ সমস্যা, ও সমস্যা। একেক সময় একেক কখা বলেছেন, একক কন্ডিশন দিয়েছেন। আমি শুধু জনগণের কল্যাণ, শান্তির কথা ভেবে ধৈর্য্য ধরেছি।’

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সমঝোতার চেষ্টা করলেও বিরোধী দল নতুন নতুন ইস্যু তৈরি করে তা বানচাল করছে। তবে আলোচনার দরজা এখনো খোলা রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ