শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউ১৯ অক্টোবর স্থায়ী কমিটি ও ২০ অক্টোবর ১৮ দলের সঙ্গ বৈঠক করবেন...

১৯ অক্টোবর স্থায়ী কমিটি ও ২০ অক্টোবর ১৮ দলের সঙ্গ বৈঠক করবেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

এখন ২৫ অক্টোবরকে ঘিরেই সব জল্পনা কল্পনা। পুলিশি পাহারায় রাখা হয়েছে প্রধান বিরোধী দল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। ২৫ অক্টোবর যাতে কোনো কর্মসূচী করতে না পারে বিএনপি তা রুখতেই নাকি এই পাহারা এমনটাই দাবি করছেন বিএনপি নেতারা। ২৫ অক্টোবরের কর্মসূচী নিয়ে পরিকল্পনা করতে তাই জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যেকোনো মূল্যে ২৫ অক্টোবর সমাবেশ করার লক্ষ্যে আগামী ১৯ অক্টোবর স্থায়ী কমিটি ও ২০ অক্টোবর ১৮ দলের সঙ্গ বৈঠক করবেন খালেদা জিয়া।

দলীয় সূত্রে জানা গেছে, বর্মান সরকারের সংসদ অধিবেশন শেষ হবার কথা ২৪ অক্টোবর। কিন্তু সরকার বেশি সময় ক্ষমতায় থাকার চেষ্টা করছে বলে মনে করে ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ। অর এটি মেনে না নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে আন্দোলন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সংবিধানের পঞ্চদশ সংশোধনী পরিবর্তনের ফলে বর্তমান সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা।
আরও পড়ুন

সর্বশেষ