শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজধানীতে কোথায় কখন ঈদের নামাজ

রাজধানীতে কোথায় কখন ঈদের নামাজ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বুধবার পবিত্র ঈদুল-আজহা। রাজধানীতে ঈদুল-আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। অপরদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। এদিকে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ ও উত্তর ৩৬১টি জামাতের ব্যবস্থা করেছে।

রাজধানীর প্রান্তসীমা কাজলা ভাঙ্গাপ্রেস এলাকায় জেনিথ প্যাকেজেস প্রাঙ্গণে বাইতুল জান্নাত জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতে ইমামতি করবেন খতিব মাওলনা মুহাম্মদ গোলাম কিবরিয়া। একই সময়ে নারিন্দা মশুরীখোলা দরবার শরীফ জামে মসজিদে এবং রাজধানীতে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ১১টায় আজিমপুর ছোট দায়রা শরীফ মসজিদে।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় দেশের প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

মহিলাদের জন্য ঈদগাহে প্রবেশপথ হচ্ছে দক্ষিণ দিকের আলাদা গেইট। নামাজ আদায় করতে আসা মুসল্লীদের সুবিধার্থে গাড়ী পার্কিং, ঈদগাহ মাঠে নামাজ উপযোগী করার লক্ষ্যে মাঠ সমতলকরণ, মাঠের ঘাস কাটা, আবর্জনা অপসারণ, নামাজের বিছানার ব্যবস্থা, ওজুর পানি ও পাত্রের সরবরাহ এবং জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মোবাইল টয়লেট স্থাপন করা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিযানুর রহমান। সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন দুর্বাটি আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ। সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া বাগদাদী। সকাল ১১টায় পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের পরিচালক মাওলানা মুহাম্মদ সিরাজুল হক।

দুই ডিসিসি জানিয়েছে, প্রতিটি ওয়ার্ডে চারটি করে ৯০টি ওয়ার্ডে ৩৬০টি জামাত অনুষ্ঠিত হবে। অপর জামাতটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। এর মধ্যে ডিসিসি দক্ষিণে ২২৫ এবং ডিসিসি উত্তরে ১৩৬টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। মহাখালী মসজিদে গাউছুল আজম বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.) কমপ্লেক্সে চারটি জামাত যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা, সাড়ে ৯টা এবং সোয়া ১০টায় অনুষ্ঠিত হবে। সায়েদাবাদ আরজু শাহ দরবার শরীফ বড় জামে মসজিদে তিনটি জামাত যথাক্রমে সকাল ৮টা, সকাল ৮টা ৩০ মিনিট এবং সকাল ৯টা, দেওয়ানবাগ শরীফের বাবে রহমতে তিনটি জামাত যথাক্রমে সকাল ৮টা, সাড়ে ৯টা এবং ১০টায় অনুষ্ঠিত হবে।

দু`টি জামাত : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা এবং সকাল ৯টা, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদে সকাল ৮টা এবং সকাল ১০টা, কাঁটাবন মসজিদে সকাল সোয়া ৭টা ও সকাল সোয়া ৮টা, বংশাল আহলে হাদীস বড় জামে মসজিদে সকাল ৮টা এবং সকাল ৯টা, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিট ও সকাল ৮টা ১৫ মিনিট, কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া মসজিদ মাঠে সকাল সাড়ে ৬টা ও ৮টা, কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদে সকাল ৭টা ও সকাল ৮টা।

সকাল ৭টা ১৫ মিনিট : পশ্চিম রামপুরা ওয়াপদা রোড মুহাম্মাদীয়া দারুল উলুম জামে মসজিদ। প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠ। আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল ৭টা ৩০ মিনিটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৭টা ৩০ মিনিট : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, কাওরান বাজার আম্বরশাহ শাহী জামে মসজিদ, মিরপুর পাইকপাড়া সড়ক গবেষণাগার জামে মসজিদ, গোপীবাগ এলাকায় ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, শাহজাহানপুর রেলওয়ে কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ মৌশুন্ডি বড় মসজিদ, লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ, দক্ষিণ বাসাবো বালুর মাঠ (কদমতলা সংসদ সংলগ্ন), নয়া পল্টন মাঠ জামে মসজিদ, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদ, মিরপুর দারুস সালাম ফুরফুরা দরবার মসজিদ কমপ্লেক্স, মিরপুর ১২ নম্বর সেকশন এ ব্লক হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠ, মোহাম্মদপুর কৃষি পণ্যের পাইকারি বাজার তাহেরীয়া জামে মসজিদ, মোহাম্মদপুর বায়তুল ফালাহ জামে মসজিদ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার মসজিদ-এ-তৈয়্যেবিয়া।

সকাল ৭টা ৪৫ মিনিট : কলাবাগান বশিরউদ্দিন রোড জামে মসজিদ, বাসাবো ছায়াবীথি মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, হাজারীবাগ পশ্চিম ভাগলপুর শাহ মস্তান জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, গেণ্ডারিয়া ধূপখোলা মাঠ।

সকাল ৮টা : ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল মাঠ, সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ, শহীদুল্লাহ হল লন, ধানমন্ডি ঈদগাহ ময়দান, ফার্মগেট মসজিদ বায়তুশ শরফ, পশ্চিম আগারগাঁও দারুল ঈমান জামে মসজিদ, খিলগাঁও ত্রি-মোহনী কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বাসাবো খেলার মাঠ, মতিঝিল ওয়াকফ এস্টেট, লক্ষ্মীবাজার নূরানী জামে মসজিদ, মগবাজার বিটিসিএল কলোনী জামে মসজিদ, সিদ্ধেশ্বরী হাইস্কুল জামে মসজিদ, মালিবাগ আবুজর গিফারী কলেজ মাঠ (মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা), মিরপুর ১২ নম্বর সেকশন ডি ব্লকের ঈদগাহ মাঠ, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, লালবাগ আমলিগোলা ঈদগাহ মাঠ ও কামরাঙ্গীরচর মসজিদে আকসা।

সকাল ৮টা ১৫ মিনিট : হাজারীবাগ পার্ক মাঠ।

আরও পড়ুন

সর্বশেষ