রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিভিন্ন ওয়ার্ডে চসিকের ঈদ জামাতের সময়সূচি

বিভিন্ন ওয়ার্ডে চসিকের ঈদ জামাতের সময়সূচি

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাত সকাল ৭.৪৫ মিনিটে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০ মিনিটে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্’র খতিব হযরতুল মাওলানা মুহাম্মদ জালালুদ্দিন আল-কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্’র সিনিয়র ইমাম হযরতুল আল্লামা আলহাজ মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী। বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে ঈদ জামাত হবে সকাল ৮.১৫ মিনিটে, ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম শাহ্। লালদীঘি জামে মসজিদের ঈদ জামাত হবে, লালদীঘি ময়দানে সকাল ৮.৩০ মিনিটে। ইমামতি করবেন, লালদীঘি মসজিদের খতিব হযরতুল আলহাজ মাওলানা গোলাম মোস্তাফা মো. নুরুন্নবী আল কাদেরী। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল ৮.১৫ মিনিটে, ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ হামেদ রেজা নঈমী। প্রাকৃতিক দূর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মাঠের পরিবর্তে স্ব স্ব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে কাউন্সিলরগণের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত ও অন্যান্য ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ওয়ার্ডওয়ারী ঈদ জামাতের স্থানগুলো হচ্ছে, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ ময়দান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সুগন্ধা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, চট্টগ্রাম শাহী জামে মসজিদ, কোরবানীগঞ্জ জামে মসজিদ, বলুয়ারদীঘির পূর্ব পাড়, হযরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্ (র.) মাজার সংলগ্ন ঈদগাহ, খোশাল শাহ্ ঈদগাহ ময়দান, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনী প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ মসজিদ ময়দান, বায়েজিদ বোস্তামী (র.) মাজার মসজিদ, বালুচড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ ময়দান, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহী জামে মসজিদ ময়দান, ওয়াজেদিয়া হাই স্কুল মাঠ, সৈয়দ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজীর পুল বায়তুল নুর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনী ময়দান, নুরজ্জমান নাজির বাড়ী জামে মসজিদ, বায়তুল ইকরাম জামে মসজিদ, আল আমিন বারীয়া মাদ্রাসা ময়দান, আজম জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয় মাঠ, তৈয়বিয়া জামে মসজিদ, কাদেরীয়া জামে মসজিদ, পূর্ব ষোলশহর গাজী শাহ জামে মসজিদ ময়দান, গাজী জামে মসজিদ মাইজ পাড়া, আমিন কলোনী জুট মিলস মসজিদ, জাঙ্গালপাড়া শাহী জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা জামে মসজিদ, খতিবের হাট জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, বিবিরহাট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান, মাদানী শাহ মসজিদ, নাসিরাবাদ সরকারী স্কুল ময়দান, মোহাম্মদপুর মুরাদপুর চত্ত্বর, মুরাদপুরস্থ বিশ্বরোড চত্ত্বর, ভেলুয়ারদীঘি জামে মসজিদ ঈদগাহ ময়দান, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠ, ইস্পাহানি জামে মসজিদ, নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, কালুরঘাট ইস্পাহানী জুট মিল জুমা মসজিদ ময়দান, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দান, উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া জামে মসজিদ, সাগরিকা জামে মসজিদ, বি-ব্লক বায়তুল আজিম জামে মসজিদের পার্শ্বে এক্স ক্লাব ময়দান, ছদু চৌধুরী বাড়ি জামে মসজিদ, মোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদ, থানা ময়দান ঈদগাহ, পি এইচ আমিন একাডেমী স্কুল ময়দান ফইল্ল্যাতলী বাজার, সরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, ওমর গণি এমইএস কলেজ ময়দান, ওয়ার্লেস কলোনী পুরাতন জামে মসজিদ, চাঁনমারী রোডস্থ কাঁচাবাজার প্রধান ঈদ জামাত, মেহেদীবাগ সিডিএ কলোনী জুমা মসজিদ, রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দান, প্যারেড ময়দান, পূর্ব নাসিরাবাদ বিপ্লব উদ্যান জামে মসজিদ, দেওয়ান বাজার সিএন্ডবি কলোনী জামে মসজিদ ঈদগাহ ময়দান, মেডিকেল কলেজ মসজিদ ময়দান, দারম্নল উলুম আলিয়া মাদ্রাসা ময়দান, সুজারমা জামে মসজিদ, চেয়ারম্যান ঘাটা, বায়তুল মামুর জামে মসজিদ, মোজাহেরুল উলুম মাদ্রাসা ময়দান, মিয়াখান নগর, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান, আবদুল লতিফ হাট, মিয়াখান সদর মসজিদ, বেলাখান সদর মসজিদ, মিয়াখান নগর, আতরজান জামে মসজিদ, ঘাটফরহাদবেগ, নুর মোহাম্মদ সওদাগর মসজিদ ইসহাকের পোল, চারতলা জামে মসজিদ, লালু মাঝির^ বাড়ি কোরবাণীগঞ্জ, মোমবাতিগলিস্থ এয়াকুব আলী সওদাগর জামে মসজিদ, ফকির মোহাম্মদ জামে মসজিদ, মাছুয়া ঝর্ণা লেইন, রুমঘাটা জামে মসজিদ, খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদ, কাজী সৈয়দ জামে মসজিদ, সাব এরিয়া, এনায়েত বাজার জামে মসজিদ, রেলওয়ে হাসপাতাল কলোনী জামে মসজিদ, রহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ), খান শাহ মসজিদ বায়তুল সড়ক জুমা মসজিদ ময়দান, জুনশাহ জামে মসজিদ, ঈদগাহ কারবালার ময়দান, কাশেম ভান্ডারী জামে মসজিদ, উত্তর হালিশহর হাউজিং বায়তুল আজিম কমপ্লেক্স ময়দান, বেপারী পাড়া ঈদগাহ ময়দান (আলপনা কমিউনিটি সেন্টারের পার্শ্বে), আগ্রাবাদ সরকারী কমার্স কলেজ চত্বর, খান সাহেব আবদুল হাকিম মিয়া মসজিদ, মনছুরাবাদ,  পশ্চিম মাদার বাড়ী আবুল খায়ের মসজিদ, মাদারবাড়ী পাম্প হাউস জামে মসজিদ, আগ্রাবাদ জাম্বুরী ময়দান, সদরঘাট মনোহরখালী বন্দর কলোনী ময়দান, সিডিএ আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দান, উত্তর নালা পাড়া সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, ফকিরহাট শেখ লতিফ চৌধুরী জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ ময়দান, কলেজিয়েট হাই স্কুল ময়দান, হযরত শাহ ছুফী আমানত (র.) মসজিদ ময়দান, মাঝিরঘাট শাহ বিবি মসজিদ, আলহাজ্ব ছুফী সোবহান সওদাগর জামে মসজিদ ময়দান, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, ব্রিকফিল্ড রোড, সিএন্ড বি, পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদ, নজুমিয়া লেইন, ছজওয়ার খাঁন পেশকার জামে মসজিদ, ইকবাল রোড , খাতুনগঞ্জ জামে মসজিদ ময়দান, ফিরিঙ্গী বাজার জামে মসজিদ, সফরনেছা মসজিদ হালিশহর মুনির নগর, চাক্তাই নয়া মসজিদ, সুলতান আহমদ জামে মসজিদ চত্বর, শমসের খান ওয়াকফ মসজিদ ঈদ জামাত ময়দান খাতুনগঞ্জ, হযরত মুহাম্মদ আলী শাহ্ (র.) কমপ্লেক্স জামে মসজিদ, পূর্ব হোসেন আহমদ পাড়া, উত্তর পতেঙ্গা, খিজির (আ.) জামে মসজিদের সংলগ্ন পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠ, হালিশহর বেগমজান হাই স্কুল মাঠ, দক্ষিণ পতেঙ্গা ওমর ফারুক জুমা মসজিদ ঈদগাহ ময়দান, কাটাখালী আলিশাহ মসজিদ, শেখ আহমদ আলী ফকির বাড়ী মসজিদ, উত্তর পতেঙ্গা হোসেন আহমদ পাড়া জামে মসজিদ, পশ্চিম ফিরোজশাহ ঈদগাহ ময়দান, নুরানী জামে মসজিদ, দক্ষিণ কাট্টলী হামজা চৌধুরী বাড়ী জামে মসজিদ, হাজী চাঁন্দগাজী জামে মসজিদ আবদুল লতিফ হাট, কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ মাঠ, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা, হালিশহর জরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজ ময়দান, চট্টেশ্বরী গায়েবী মসজিদ,আমানত খান সড়ক,পাঠানটুলী, জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয়, হযরত টাকশাহ মিয়া দরগাহ মসজিদ সংলগ্ন সড়ক, পূর্ব বাকলিয়াস্থ গভর্মেন্ট কমার্শিয়াল ইনষ্টিটিউট, পাঠানটুলীস্থ আমীর হোসেন দোভাষ সড়ক চত্ত্বর, কালামিয়া বাজারস্থ মোর আলী বাপের (দ্বিতল) মসজিদ, হযরত মঈনদ্দিন শাহ (র.) মাজার জামে মসজিদ, আলকরণ ১ নং গলিস্থ বেলাল শাহ জামে মসজিদ কমিটির ঈদ জামাত, আলকরণ মোড়ে, আলকরণ নুর আহমদ চেয়ারম্যান জামে মসজিদ, আবেদীন কলোনী জামে মসজিদ ঈদগাহ, মদিনা বাজার, ডিসি রোড, পশ্চিম বাকলিয়া, বায়তুশ শরফ ধনিয়ালাপাড়া, ডি.টি রোড, পাঁচলাইশ ওয়ার্ডস্থ নব-নির্মিত ইব্রাহিম জামে মসজিদ ঈদগাহ ময়দান, চৌধুরী জামে মসজিদ, লোহার পোল, সরাইপাড়া, গ্রীনভিউ আবাসিক এলাকা জামে মসজিদ, হাজী গোলাম কাদের চৌধুরী জামে মসজিদ, হযরত মোহাম্মদ আলী শাহ্ (রা.) জামে মসজিদ, বারেক নগর জামে মসজিদ, জাকির কন্ট্রা. জামে মসজিদ, খেজুরতলা বায়তুর মামুর জামে মসজিদ, হাজী চাঁন্দমিঞা মসজিদ, হাজী পাড়া, পাঁচলাইশ, জহুর হকার্স মার্কেট সিটি কর্পোরেশন জামে মসজিদ, জে.এম.সেন স্কুল এন্ড কলেজ মাঠ, ফিরিঙ্গীবাজার, মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, নূরনগর, নতুন মনছুরাবাদ জামে মসজিদ, উত্তর কাট্টলী। মুসল্লিদের উল্লিখিত ঈদ জামাতে শরিক হবার জন্য অনুরোধ করা হয়।-বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ