শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনদক্ষিণ চট্টগ্রামের ২০ গ্রামে আজ ঈদুল আজহা

দক্ষিণ চট্টগ্রামের ২০ গ্রামে আজ ঈদুল আজহা

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চন্দ্রমাসের তারিখ অনুযায়ী সারাদেশের মানুষ আগামী বুধবার পবিত্র ঈদুল আজহা পালনের কথা থাকলেও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী উপজেলার প্রায় ২০ গ্রামের মানুষ আজ মঙ্গলবার ঈদুল আজহা পালন করবেন। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২শত বছর পূর্ব থেকে সৌদি আরবের সময়ানুযায়ী একদিন আগে থেকে ঈদুল ফিতর  এবং ঈদুল আজহা পালন করে থাকেন।  মির্জাখীল দরবার শরীফের অনুসারী চন্দনাইশ উপজেলার নগরপাড়া, কাঞ্চনাবাদ, আফজল নগর(ছুফি বাড়ি), কাঞ্চননগর, বৈলতলী, হারালা, বাইনজুরী, কানাইমাদারী, সাতবাড়ীয়া, বরমা ও বরকল, দোহাজারী, জামিজুরী, সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা ও  চরম্বা, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, ছনুয়া, তৈলাদ্বীপ ও কালিপুর পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ ২০ গ্রামের  প্রায় লক্ষাধিক মানুষ আজ মঙ্গলবার ঈদুল আজহা পালন করবেন। এ ব্যাপারে মির্জাখীল দরবার শরীফের গদিনাসীন পীর মাওলানা আবদুল হামিদ নূর মিয়া’র সাথে যোগাযোগ করা হলে তিনি আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা পালনের কথা স্বীকার করে বলেন, আমরা যেহেতু সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করে করি, সে অনুযায়ী ঈদুল আজহাও হবে আজ মঙ্গলবার। এছাড়াও বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছে তারাও আজ কোরবান করবেন। সিলেট বিভাগের এ দরবারের কিছু অনুসারী রয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে মির্জাখীল দরবারের অনুসারীরা ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য দরবারে এসে পৌঁছেছেন।

আরও পড়ুন

সর্বশেষ