শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......গভীর রাতে খোকা ও রিজভীর বাসায় তল্লাশী

গভীর রাতে খোকা ও রিজভীর বাসায় তল্লাশী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার পুরনো ঢাকার সূত্রাপুরের বাসায় ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শ্যামলীর আদাবরের বাসায় সোমবার গভীর রাতে ডিবি পুলিশ তল্লাশী চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার মধ্যরাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কারণে তিনি (সাদেক হোসেন খোকা) সরকারের রোষানালে পড়েছেন।

২৫ অক্টোবর জনগণ সরকারের ক্ষমতা ছিনিয়ে নিবে এমন দাবি করে রিজভী বলেন, ‘ওইদিন রাজধানীতে ১৮ দলের সমাবেশে বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে সারাদেশ থেকে নেতাকর্মীরা যোগ দিবেন।’ তবে সরকার এই সমাবেশকে ব্যর্থ করতে নানা চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার বিরোধী দলকে দমন-পীড়ন করে এবং সাংবিধানিক অধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব।

আরও পড়ুন

সর্বশেষ