ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার দিন দলের নেতা-কর্মী, পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কূটনৈতিক, বিচারপতি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন, সকাল ৯টায় গণভবনের লনে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু হবে। প্রধানমন্ত্রী প্রথমে দলের নেতা-কর্মী, পেশাজীবী, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে সকাল ১১টায় একই স্থানে তিনি কূটনৈতিক এবং সুপ্রিমকোর্টের বিচারপতিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।




