ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভল্যা নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকে মহাসড়কের গোড়াই থেকে পাকুল্যা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার এসআই বাহার আলম জানান, সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের শুভল্যায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই গাড়ি দু’টি রেকার দিয়ে সরিয়ে নিতে আধা ঘন্টা সময় লাগে। তখন থেকেই যানজটের শুরু হয়। তবে যানজট নিরসনে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।




