রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউমার্কিন রাষ্ট্রদূতের ঈদ শুভেচ্ছা

মার্কিন রাষ্ট্রদূতের ঈদ শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। সোমবার সকালে ঢাকার আমেরিকান সেন্টার থেকে এ শুভেচ্ছা বার্তা গণমাধ্যমে পাঠানো হয়।

শুভেচ্ছা বার্তায় মজীনা বলেন, আমার স্ত্রী গ্রেস, আমাদের পরিবার এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমার সকল সহকর্মীদের পক্ষ থেকে বাংলাদেশে যারা ঈদ-উল আয্হা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমি আমার প্রাণঢালা শুভেচ্ছা জানাই। সবার ঈদ আনন্দময় হয়ে উঠুক-এই কামনা করে মজীনা বলেন, ‘আপনাদের প্রত্যেককে জানাই ঈদ মোবারক এবং একটি আনন্দমুখর উৎসবের জন্য জানাই শুভ কামনা ।’মার্কিন রাষ্ট্রদূত বলেন, বিশ্বব্যাপী আমাদের বন্ধুজনদের জন্য উদারতা, ত্যাগ, সহিষ্ণুতা এবং করুণার মতো সম্মিলিত মূল্যবোধগুলোর কথা স্মরণ রাখতে হবে।
আরও পড়ুন

সর্বশেষ