শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সারা দেশে বিএনপি’র বিক্ষোভ আজ

সারা দেশে বিএনপি’র বিক্ষোভ আজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে সর্বোচ্চ সাজা ফাঁসরি আদেশ দেয়ায় দলের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার  সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিকেল ৪ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সিনিয়র নেতারদের নিয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। দলের পরবর্তী অবস্থান ঠিক করতেই ওই বৈঠক হয়।

আজ কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্দ্যান মাঠে।

আরও পড়ুন

সর্বশেষ