শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়১১ অক্টোবর চালু হচ্ছে গুলিস্তান- যাত্রাবাড়ি ফ্লাইওভার

১১ অক্টোবর চালু হচ্ছে গুলিস্তান- যাত্রাবাড়ি ফ্লাইওভার

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

অবশেষে গুলিস্তান- যাত্রাবাড়ি ফ্লাইওভার চালু হচ্ছে আগামী ১১ অক্টোবর থেকে। তবে ফ্লাইঅভারের নামকরণ করা হচ্ছে মেয়র মোহম্মদ হানিফ ফ্লাইওভার।

বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ অক্টোবর এ উড়ালসেতু উদ্ধোধনে সম্মতি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

২০১০ সালের জুনের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভারটির নির্মাণকাজ উদ্বোধন করেন। এটি নির্মাণ করছে ওরিয়ন গ্রুপ।নগরীর যানজট কমিয়ে আনতে সরকার গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের আলোকে গুলিস্তান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের জন্য বিশ্বব্যাংক ১৯৯৮ সালে বরাদ্দ দেয় ২৫০ কোটি টাকা। তখন সরকারের সঙ্গে একটি চুক্তিও হয়। সড়ক ও জনপথ বিভাগের এটি নির্মাণ করার কথা ছিল।

উদ্বোধনের পর ওরিয়ন গ্রুপ নিজেই এর ব্যবস্থাপনা, টোল আদায় এবং রক্ষণাবেক্ষণ করবে। চালুর পর থেকে ২৪ বছর টোল আদায় করবে । টোল আদায় করেই তারা নির্মাণ ব্যয় তুলে নেবে। তারপরে এটি হস্তান্তর করা হবে ডিসিসির কাছে। ফ্লাইওভারটির ধারণক্ষমতা ২০০ টন এবং স্থায়ীত্বকাল ১০০ বছর। এটি ৩০টি জেলার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।

ফ্লাইওভারটির ডিজাইন করেছে কানাডিয়ান কোম্পানি লি কানাডা। এটি নির্মাণ করছে ভারতের সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচারাল লিমিটেড।  নির্মাণকাজের ব্যবস্থাপনা করছে লাসা নামে ভারতের আরেকটি কোম্পানি।
টোল নির্ধারণ করা হয়েছে হালকা যানের জন্য ৩০ থেকে ৩৫ টাকা। থ্রি হুইলারের জন্য পাঁচ টাকা এবং ভারী যানবাহনের জন্য ১০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

সর্বশেষ