ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
সাভারের হেমায়েতপুরে মোতালেব সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে হেমায়েতপুরের জয়নাবাড়ি প্রাইমারি স্কুলের বিপরীতে মোতালেব সুপার মার্কেট নামে একটি টিনসেড মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল আগুনের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নাবাড়ি সড়কে পিচ ঢালাইয়ের কাজ চলছিল। ঝড় বাতাসের কারণে মার্কেটের একটি দোকানে আগুন লাগলেও পরে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।




