রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়যুদ্ধাপরাধের বিচারকে পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছে ভারত

যুদ্ধাপরাধের বিচারকে পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছে ভারত

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে যে নানা ধরনের বিতর্ক চলছে, সেই পটভূমিতে বুধবার প্রতিবেশী দেশ ভারত স্পষ্ট করে এই বিচারের সমর্থন জানিয়েছে।

বিবিসি জানায়, ভারতের বিদেশ মন্ত্রণালয় বলছে ১৯৭১-এ বাংলাদেশের মাটিতে যে ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল – তার বিচার এবং ‘ক্লোসার’ বা নিষ্পত্তি চাইবার অধিকার বাংলাদেশের মানুষের আছে। তবে এই বিচার প্রক্রিয়ার নানা সীমাবদ্ধতা নিয়ে যে সব অভিযোগ উঠেছে – সেই সব পদ্ধতিগত বিষয় নিয়ে ভারত কোনো মন্তব্য করেনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের বিচারব্যবস্থার ওপর তাদের পূর্ণ আস্থা আছে।

আরও পড়ুন

সর্বশেষ